প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 20, 2026 ইং
গোয়াইনঘাট ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল মন্নান এর ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের কৃতি সন্তান ইউনিয়ন বিএনপির সহ সভাপতি , উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত লেঙ্গুড়াবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।"
"ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনের মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।"
পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বলেন, "পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি—মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জরা, এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বজুড়ে। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি। সবাইকে ঈদ মোবারক।"
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬